স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আইইবির নবনির্বাচিত কমিটি। রবিবার (১২ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত প্যানেলের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন- আইইবির নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু।

নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন আইইবির ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং নবনির্বাচিত সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৩)