মহম্মদপুরে যুবলীগের প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল
মহম্মদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার বিকালে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
পদ যাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদ সমাবেশ করেছে মহম্মদপুর উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকোর নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহম্মদপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মেঃ শামীম মিয়া, মোঃ সালাম সরদার, তুহিন আমিন প্রমূখ।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৩)
