গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি ৪০০ কারাবন্দীর শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি : অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ৪০০ কারাবন্দী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে ৪০০ কারাবন্দীর প্রত্যেকে পৃথকভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংগীত দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু করা হয়। তারপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি’ গনের মধ্যে দিয়ে কারাবন্দীরা ভাষা শহীদরে প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান।
এর আগে জেলা কারাগারের সুপার মোঃ আল মামুন, জেলার মোঃ মোশফিকুর রহমান সহ কারা কর্মকর্তা, কারারক্ষী সহ অন্যরা পুস্পস্তবক অর্পণ করে ভাষ শহীদদের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কারবন্দীদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভ্যুদয়ের ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।
জেলা কারাগারের সুপার মোঃ আল মামুন বলেন, অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ । দিবসের প্রথম প্রহরে আমরা গোপালগঞ্জ পৌরপর্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছি। এরপর সকালে কারবন্ধীরা ফুল দিয়ে কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে আমরাও শ্রদ্ধা নিবেদন করেছি। ভাষা আন্দালনের মধ্যেই আমদের স্বীনতার বীজ নিহিত ছিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে সরাসরি অংশ নেন। ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আমরা বন্দীদের সামনে ডকুমেন্টারী প্রদর্শণ করেছি। এইসব ডকুমেন্টারী থেকে তারা বঙ্গবন্ধু, ভাষা আন্দালন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অজানা ইতিহাস জানতে পেরেছেন। এখান থেকে বন্দীরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের সোনারবাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৩)
