মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা  মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজন, দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে  এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রওশন মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হাসান, মোঃ দেলোয়ার হুসাইন, টোকন ফকির, মোঃ খোকন মিয়া, মোঃ রেজাউল করিম, মোঃ মাঈনুর রহমান, আব্দুস সালাম, অচিন্ত বিশ্বাস প্রমুখ।

(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)