বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি প্রকল্পের, সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি, অটিজকে নয় ভয় সবাই মিলে করব জয় এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে এক দিনের ওরিয়েন্টেশন কর্মশালা এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকছেদুল মোমিন, এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী- অভিভাক, কলেজ ও স্কুলে প্রধান, মাদ্রাসার প্রধান, জনপ্রতিনিধি, ইমাম নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ট্রেনার ছিলেন মো. শামিমুজ্জামান। এ ওরিয়েন্টেশন কর্মশালাতে একশত জন প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ রেজাউল করিম।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)