মহম্মদপুরে পার্চিং কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে পার্চিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আজ বুধবার দুপুরে উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজে মাঠে আলোচনা সভায় অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সুফী মো. রফিকুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবহান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি অসিত কুমার রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা বেবী নাজনীন, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মিজানুর রহমান প্রমূখ।
দ্বিতীয় পর্বে বিনোদপুর ইউনিয়নের ধানী জমিতে গাছের ডাল পোতা ও কৃষকদের মাঝে প্রণোদনার পাট বীজ বিতরণ এবং পার্চিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের ৮শত ৫০ জন কৃষকের মাঝে রবি-১ জাতের প্রণোদনার ১ কেজি করে মাথা প্রতি পাট বীজ বিতরণ করা হয়।
(বিএস/এসপি/মার্চ ০১, ২০২৩)
