মহম্মদপুরে বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজ নবীন বরণ, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুিষ্ঠত হয়েছে।
গতকাল বুধবার বিকালে কলেজ মাঠে এ- উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলী আহম্মেদ মৃর্ধা মিঞ্জুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অএ কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল বাকী বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার, সমাজসেবক মিজানুর রহমান পলাশ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা দবির হোসেন মৃধা, নবীন বরণ অনুষ্ঠানে অত্র কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, প্রভাষক, বৃন্দ, কর্মচারী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(dhএস/এসপি/মার্চ ০২, ২০২৩)
