মহম্মদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে। ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্য জনে এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যলিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো, তায়জুল ইসলাম, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ০২, ২০২৩)
