মহম্মদপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নে রো-নগর নতুন পাড়ার মো. মিন্টু মোল্লার বাড়িতে গতকাল শনিবার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে একটি সূত্র জানায়।
ঘটনার রাতে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দ সিকান্দার আলী ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর তৈরীর জন্য টিন দেওয়ার ব্যাপারে ক্ষতিগ্রস্ত দের আশ্বস্ত করেন।
(বিএস/এসপি/মার্চ ০৫, ২০২৩)
