বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।

উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মহম্মদপুরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন, নারীনেত্রী শিউলী ফারুক প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মার্চ ০৮, ২০২৩)