মহম্মদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়।
র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান প্রমূখ।
এসময় অতিথিদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
(বিএস/এসপি/মার্চ ১০, ২০২৩)
