মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় গতকাল শুক্রবার দিনব্যাপী মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 

জানা গেছে, মাগুরার গঙ্গারামপুর নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ২৮ গ্রামের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী সার্বজনীন কালী মন্দির চত্বরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম বার্ষিকী এ মতুয়া উৎসব শেষ হয়েছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল এ প্রতিপাদ্য নিয়ে উলু শঙ্খ ধ্বনি, বিভিন্ন বাদ্যযন্ত্র এবং মতুয়া ভক্তদের উপস্থিতিতে উৎসব অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

সবশেষে হরিনাম সংকীর্ত্তন পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এবার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ টি মতুয়া দল উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন এলাকাবাসী, প্রবাসী সুধীবৃন্দ ও মতুয়া ভক্তরা।

(বিএস/এসপি/মার্চ ১১, ২০২৩)