মহম্মদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মুজিবুর রহমান, মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. ইমামুল মোল্লা, ব্যবসায়ী মো. আব্দুল্লাহ ফারুক রাজু, প্রমূখ। আলোচনা সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
(বিএস/এসপি/মার্চ ১৫, ২০২৩)
