মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে চর-জাঙ্গলীয়া গ্রামে কহিনুর বেগম নামের এক হতদরিদ্র নারী ২ শত কলাগাছ কেটে ফেলেছে। তিনি একজন রিকশা চালকের স্ত্রী। 

কোহিনুর বেগম জানান, জমি থেকে পূর্ব শত্রুতার জের ধরে দিনের বেলায় কলা বাগিচার ২০০ টি ধরন্ত কলা গাছ কেটে দিয়েছে তার প্রতিপক্ষ মান্নান শেখ ও তার লোকজন। কহিনুর বেগম উপজেলার চর- জাঙ্গালীয়া হাফিজুর রহমানের স্ত্রী।

ক্ষতিগ্রস্ত কহিনুর বেগম জানান, তার স্বামীর পৈতৃক সম্পত্তির উপর তিনি কলাগাছ লাগিয়েছিলেন অথচ পূর্ব শত্রুতার জের ধরে ঘটনারদিন মঙ্গলবার সকালে মান্নান ও তার লোকজন অতর্কিতভাবে তার আনুমানিক ২০০ ধরন্ত কলাগাছ কেটে ফেলে এ সময় তিনি বাঁধা দিতে গেলে তাকে মারধর করতে যায়। পরে তিনি উপায়ন্তর না পেয়ে পুলিশের নিকট লিখিত অভিযোগ করেন।

মান্নান ও তার লোকজন অনুপস্থিত থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অভিযুক্ত মান্নানসহ ৭ জনের বিরুদ্ধে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কহিনুর বেগম। মান্নান শেখ চর জাঙ্গালীয়া এলাকার মৃত গোলাম সরোয়ার শেখের ছেলে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) অসিত কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(বিএস/এসপি/মার্চ ১৫, ২০২৩)