বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সদস্য সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালোর সার্বিক সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ইউপি সদস্য মুরাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ইরানী খাতুন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকছেদুল মোমিন, কৃষি অফিসার মো.আব্দুস সোবাহান। এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৮ জন সচিব, ইউপি সদস্য -৭২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২৪ জন, মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/মার্চ ২০, ২০২৩)