মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার এ ঘটনায় ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার সকালে যশোহর- মাগুরা সড়কের সীমাখালী সোহাগ কাউন্টারের সামনে থেকে এদের আটক করে। আটককৃতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়ার নূর হোসেন (২১) ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের জুয়েল মোল্লা হানিফ (২৬) কে আটক করে শালিখা থানা পুলিশ। পরে আটককৃতদের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ নামের অপর এক মাদক কারবারী পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

(বিএস/এএস/মার্চ ৩১, ২০২৩)