বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুর উপজেলার পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মধ্যে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অ. দাঃ) প্রভাষ চন্দ্র গোস্বামী এর- সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রবিউল হাসান, দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক তানজুন নাহারসহ সহকারী শিক্ষকবৃন্দ ও কোমলমতি ছাত্র ছাত্রীরা।

জানা গেছে, অত্র বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২১৯ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির অধীনে স্কুল মিল্ক ফিডিং বিতরণ করা হয়। এর মাধ্যমে মহম্মদপুর উপজেলা পর্যায়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

(বিএস/এসপি/এপ্রিল ০২, ২০২৩)