বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারের উওর পাশে সড়কে মঙ্গলবার বেলা ৩ টায় মাগুরার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২ ৯৩ ৫৪) নিচে মোটরসাইকেল সহ আরোহী মো. লিটন মোল্যা (৪০) ঢুকে যায়। এক পর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। সে নড়াইলের জয়দেবপুর ডুমুরতলা পূর্ব পাড়ার সরোয়ার মোল্যার ছেলে।

এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায় জানান, ট্রাক-মোটরসাইকেল কে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)