মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় নতুন সার্কেল হিসেবে যোগদান করেছেন  সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১২  হতে বদলী সূত্রে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

জানা গেছে, তিনি ২০১৮ সালে ২০১৮ সালে ৩৬ তম বিসিএস এর মাধ্যমে তিনি এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। খুলনার বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান।

নতুন সার্কেল অফিসার ও সহকারী পুলিশ সুপার হিসেবে মাগুরায় যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার মাগুরা। অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

(বিএস/এএস/এপ্রিল ০৫, ২০২৩)