বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মধ্যে পুরাতন হল রুমের পাশে কৃষি যন্ত্র সংরক্ষাণাগার ভবনের বেজ ঢালাই এর জন্য মাটি কাটতে গিয়ে গত মঙ্গলবার সকালে শ্রমিকরা মাথার খুলি, হাড়গোড়, দাঁত এবং মানবদেহের কঙ্কাল পাওয়া যায়।   

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় তিনি
বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার পর তিনি জানতে পারেন মাথার খুলি. দাঁত ও হাড় কঙ্কালগুলো রাজাকার-নকশালদের। এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই স্থানের কাজ বন্ধ বন্ধ করে দিয়েছেন।

জেলা প্রশাসকের নিকট পরিদর্শন কালে বীর মুক্তিযোদ্ধারা বর্ণনা দেন ২১ জন রাজাকারকে হত্যা করে পুঁতে রাখেন ওই স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় যুদ্ধকালীন সময়ে প্রতিরোধ বাহিনীর লোকেরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবহান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায়, যুদ্ধকালীন কমান্ডার ইপিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মো. আব্দুল বাকী মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক মো. রুস্তম আলী শিকদার বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী । বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)