মাগুরায় ১৫ জন অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে এক বছরের বৃত্তি প্রদান
মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরার ১৫ জন অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে দেওয়া হলো এক বছরের জন্য সাহেদা বেগম বৃত্তি। আজ শুক্রবার মাগুরা ৩ নম্বর প্রাইমারি স্কুলে আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির ব্যবস্থাপনায় সাহেদা বেগম ট্রাস্ট প্রদত্ত এ বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।
কণ্ঠবীথির আহবায়ক মাজহারুল হক লিপু জানান, মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সাহেদা বেগম এ বছর যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন। গত তিন বছর আগে তার নামে এ বৃত্তির প্রচলন শুরু হয়। আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির ব্যবস্থাপনায় সাহেদা বেগম ট্রাস্টের আর্থিক সহায়তায় এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এই বৃত্তির আওতায় ১৫ জন অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে প্রতিমাসে এক হাজার টাকা করে এক বছর বৃত্তি দেওয়া হবে।
খান রকিবুল হক দিপুর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কণ্ঠবীথির আহবায়ক মাজহারুল হক লিপু, যুগ্ম আহবায়ক এডভোকেট মোখলেছুর রহমান, সাহেদা বেগম ট্রাস্টের সভাপতি কুতুবউদ্দিন দুর্লভ, শাহ আলম।
(এম/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)
