মহম্মদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বাংলা নববর্ষ (১৪৩০) ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিনি কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। উপজেলার সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ জি,এম,শওকত বিপ্লব রেজা, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবাহান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী সহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় উপজেলা পরিষদে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
(বিএস/এসপি/এপ্রিল ১০, ২০২৩)
