শ্রীনগরে বাংলা নববর্ষ উদযাপন
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রার র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. রুবেল মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
(এআই/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)
