শ্রীনগরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের সার্ভিস লেনে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ওমর শেখ (৩০)। সে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার ষোলঘর এলাকার কেউটখালীতে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়. উপজেলার ষোলঘরের কেউটখালীতে মাওয়াগামী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৯ ৭৩৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশের সার্ভিস লেনের পাশের পুকুরে পরে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মুরগি ব্যবসায়ী ওমর শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, ট্রাকটির মালিক ও চালক ওমর শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এআই/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)
