বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন প্রশাসন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামের দুটি পক্ষের মধ্যে সমঝোতার জন্য শনিবার আইন শৃঙ্খলার মিটিং সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা-মহম্মদপুর সার্কেল) মোস্তাফিজুর রহমান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, মো. রবিউল ইসলাম, এমডি গোলজার রহমান সভাপতি পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৩)