মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আজ সোমবার সকালে শেষ হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, থানার ইন্সপেক্টর তদন্ত মো. মুজিবর রহমান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৩)