মহাম্মদপুরে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার ৬ হাজার ৩ শত ৮ জন ভিজিএফ কার্ডধারীদেরকে মাথাপ্রতি বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে নহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রামানন্দ পাল। এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌতম ঠাকুর সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
(বিএস/এসপি/এপ্রিল ১৯, ২০২৩)
