শ্রীনগর প্রতিনিধি : মো: মামুন ঢালী তার মা কে খুঁজে পেতে সবার সাহায্য কামনা করেছেন। মামুন ঢালী তার মাকে খুঁজে না পেয়ে বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার মা আমেনা আক্তার (৫০) ঢাকার চকবাজার এলাকার পশ্চিম ইসলামবাগ রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। তার মা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকার ঢালী বাড়ির মো. আবুল কাশেম ঢালীর স্ত্রী। তার গায়ের রং-ফর্সা, মাথার চুল আধা কাঁচাপাকা, উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। এ বিষয়ে চকবাজার থানায় ২১ এপ্রিল  সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৯৮৪ মো. মামুন ঢালী আরও জানান, তার মায়ের সামান্য মানসিক সমস্যা রয়েছে। 

বৃহস্পতিবার সকালে চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগের রাস্তার মোড় থেকে নিজের অজান্তে হারিয়ে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার মায়ের সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

যোগাযোগের ঠিকানা: চকবাজার, ২৯নং ওয়ার্ড ইসলামবাগ, পশ্চিম ইসলামবাগ হাজী মুরাদ সাহেবের বাড়ি। স্থায়ী ঠিকানা: মো. মামুন ঢালী, কুকুটিয়া ঢালী বাড়ি, শ্রীনগর, মুন্সীগঞ্জ। মোবাইল, ০১৯৭৬৭৬৮৮৭৫, ০১৭১২৯৫৫৩৩৬, ০১৭২৩৪২৪৯৩৪।

(এম/এসপি/এপ্রিল ২২, ২০২৩)