মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি আয়োজনে, রুপালি গ্রুপের পৃষ্ঠপোষকতায় মহম্মদপুর ফুটবল একাদশ বনাম গোলাম মোস্তফা স্মৃতি সংসদের মধ্যে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী চেয়ারম্যান উপজেলা পরিষদ, বাসুদেব কুমার মালো সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মো. মহসিন বিশ্বাস এমডি রুপালি গ্রুপ, এ্যাডঃ জিল্লুর রহমান লাজুক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফরিদুজ্জামান, সভাপতি, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি।
ফুটবল টুর্নামেন্টের শুরুতেই প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। পরিচিতি পর্ব শেষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। মহম্মদপুর ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে গোলাম মোস্তফা স্মৃতি সংসদ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ম্যাচ শেষে ম্যা অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট, রানার্স আপ দল ও বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা।
এ সময় তিনি বলেন, সুস্থ মানসিকতা বিকাশে ও নির্মল বিনোদনের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক এবং পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান।
এছাড়া, ভবিষ্যতে এধরনের আরও টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি পৃষ্ঠপোষকদের প্রতি আহবান জানান।
(বিএস/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)
