বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’  এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকালে জাতীয় শ্রমিক লীগের মাগুরা জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভার শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান কিশোর প্রমূখ। ওই দিন মহান মে দিবসের চেতনা শ্রমিক ঐক্যবদ্ধ হওয়ার স্লোগানে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।

(বিএস/এসপি/মে ০১, ২০২৩)