মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক সমকাল পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ও চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আলোক বোস এর পিতা অনিল বোস (৮৮) মৃত্যু বরণ করেছেন। তিনি শনিবার রাত ১টা ৩০ মিনিটে  মাগুরা শহরের  জজ কোর্টপাড়ায় অবস্থিত  নিজ বাড়িতে ইহলোক ছাড়িয়া পরলোকে গমন করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, এ্যাডঃ সাইফুজ্জামান শিখর সংসদ সদস্য মাগুরা-১, ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা- ২ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান মাগুরা জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক ম জেলা আওয়ামী লীগ মাগুরা, খুরশিদ হায়দার টুটুল পৌর মেয়র মাগুরা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সুপ্রভাত মাগুরার সভাপতি ফারুক রেজা ঝন্টু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সভাপতি এ্যাডঃ কাজী মিহির, সাধারণ সম্পাদক কবি লিটন ঘোষ জয় সহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাহিত্য, সংস্কৃতির সংগঠন।

(বিএসআর/এএস/মে ০৭, ২০২৩)