মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী মো. আলমগীর হোসেন ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ শিশুর খাদ্যদ্রব্য তরল জুস  জব্দ করা হয়।

অর্থ দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন ফারুক শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের গোলাম কুদ্দুস মোল্লার ছেলে।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনা ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু সদর ইউপির মদনপুর গ্রামে একটি ভাড়া বাসায় অবস্থিত অবৈধ কার খানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে বিপুল পরিমান ভেজাল শিশু খাদ্য বিক্রয়ের জন্য বাজারজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামানিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক. মোহাম্মদ মামুনুল হাসান, পুলিশ, সাংবাদিক, সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ভেজাল কিছু খাবার প্রস্তুতকারী কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

(বিএস/এসপি/মে ০৯, ২০২৩)