মহাম্মদপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে বাবু কারিকর (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এস আই মো. মোস্তাফিজুর রহমান, এ এস আই মো. আলী হোসেন সঙ্গীয় ফোর্স। এসময় ওই মাদক কারবারির নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ।
আটক বাবু কারিকর উপজেলার বড়রিয়া গ্রামের আলতাফ কারিকর (আতালেব কারিকর) এর ছেলে।
এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, আটক আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছ। এবং মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(বিএসআর/এএস/মে ০৯, ২০২৩)
