মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শালিখায় মাদক বিরোধী অভিযানে একজন মাদক কারবারীকে ৪শত গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শালিখা থানার এস আই মোঃ রকিবুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ-সময় শালিখা উপজেলার কুশখালী গ্রামস্থ সালতা এলাকা থেকে ৪ শত গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল হোসেন (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। সে উপজেলার ছান্দড়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে।

এ ব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/মে ১০, ২০২৩)