মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নে চিত্ত বিশ্রাম বাজার হতে শিরগ্রাম বাজার পর্যন্ত। চেইনেজ (৭৫০ - ১২৫০ মিটার) প্রকল্পের নাম অগ্রধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প। গতকাল মঙ্গলবার পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

পরে প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার বিকালে দীঘা ইউনিয়নের সিন্দাইন মেলার মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মিজানুর রহমান , নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ, আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মে ১০, ২০২৩)