টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিদেশী ১৫ জন প্রকৌশলী।
বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইইবি) ৬০ তম কনভেনশনে গ্রহণকারী ভারত ও নেপালের প্রকৌশলী বৃন্দ আজ সোমবার দুপুরে টূঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বিদেশি প্রকৌশলীবৃন্দ বঙ্গবন্ধু সহ ৭৫'র ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ।
এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল হক, ভারতের ইঞ্জিনিয়ার বরুণ কুমার বসাক, ত্রিপুরার প্রকৌশলী ড. শুভদীপ ভট্টাচার্জী, নেপালের প্রকৌশলী ড. হরি বাহাদুর ডারলামি, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ বাংলাদেশের আরও ৩০ জন প্রকৌশলী উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিদেশি প্রকৌশলী বৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর বিদেশি প্রকৌশলীবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন।
(টিবি/এসপি/মে ১৫, ২০২৩)
