মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় গলায় ধারালো দেশীয় অস্ত্র ধরে একটি চাঁদাবাজির ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশ তিন জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছেন- মাগুরা সদরে আবু জাহাদ জাহিদ শিকদার(৩০) পিতা-মান্নাফ শিকদার গ্রাম ভিটাসাইর (ইসলাম বাগ পাড়া), থানা মাগুরাসহ তার সহযোগি আরো ০৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

গতকাল রবিবার মাগুরা ভিটাসাইর এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মুলহোতা জাহিদ শিকদারকে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে ০৪ টি ছুরি ০৭ টি তরবারি বল্লম ০৫ টি বল্লম উদ্ধার উদার করে পুলিশ। পরবর্তীতে অভিযান করে তার দুই সহযোগী মোঃ সাগর হোসেন(২২),পিতা-নজরুল ইসলাম ও মোঃ রাসেল মোল্ল্যা উভয় গ্রামের শিমুলিয়া, উভয় মাগুরা সদর জেলা-মাগুরাকে আটক করে পুলিশ ।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাগুরার একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা ও মাঝে, মাঝে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। আটক জাহিদ শিকদারের বিরুদ্ধে ইতিপূর্বে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

(বিএস/এসপি/জুন ০৫, ২০২৩)