লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষক সাইফুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার সকালে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে তিনশতাধিক  শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ  অংশ গ্রহন করেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আল্পনা মন্ডল, সহকারি শিক্ষক খান আশরাফুল হাবিব, কার্তিক চন্দ্র দে, মোল্যা জাকির হোসেন, কর্মচারী জাকির হোসেন, ছাত্র হাসিবুর রহমান হাসিব, তানিয়া সুলতানা প্রমুখ। বক্তারা, শিক্ষক সাইফুল ইসলামের ওপর হামলাকারীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ জুন অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া অপ্সরা তার বান্ধবীর খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর শিক্ষক সাইফুল ইসলাম অপ্সরাকে ওই বেঞ্চ থেকে উঠিয়ে অন্যত্র বসায়। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে শ্রেয়া অপ্সরা সৃষ্ট ঘটনা তার বাবা সুফিয়ান শেখ ও দাদা আয়েন উদ্দীন শেখকে জানান। এরপর সুফিয়ানের নেতৃত্বে ৫/৭ জন দূবৃর্ত্ত বিদ্যালয়ে এসে কিছু বুঝে উঠার আগেই শিক্ষক সাইফুল ইসলাশ কে মারপিট করে গুরুত্বর আহত করে। অন্যশিক্ষকরাসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দর হাসপাতালে ভর্তি করে।

(আরএম/এসপি/জুন ১০, ২০২৩)