বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ২০২২- ২৩ অর্থ বছরে খরিপ ১/২০২৩ -২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান এর সঞ্চালনায়, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ রফিকুল ইসলাম, এ্যামেলী জামান সেতু তথ্য আপা সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে,, উপজেলার মোট-৮ ইউনিয়নে কৃষকদের মধ্যে ২৫ শত জনকে মাথা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, সার ডি.এ. পি- ১০ কেজি এম. ও. পি. ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

(বিএস/এসপি/জুন ১২, ২০২৩)