মহম্মদপুরে হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
মহম্মদপুর প্রতিনিধি : সেবার মান এগিয়ে নিতে সারা দেশের মত মাগুরার মহম্মদপুরে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর স্বপ্ন জনগণের জন্য সেবা বর্ধিত করণে আজ মঙ্গলবার দুপুরে একযোগে ১৩২ টি স্বাস্থ্য হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায় এর, ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (এমপি)।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর সাথে ভার্চুয়ালী অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া সমাজ সেবক জিয়াউল হক বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন, অন্যান্য মেডিকেল অফিসার ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জানা গেছে, সপ্তাহে ৬ দিন বৈকালিক সেবা পাবে উপজেলাবাসী। চলবে বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত। যেখানে চিকিৎসকরা পাবেন সরকারি হাসপাতালে বসে প্রাক্টিসের সুযোগ এবং রোগীরাও পাবেন স্বল্পমুল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা সেবা। সপ্তাহের ২ দিন রোগী দেখবেন প্রফেসর, ২ দিন দেখবেন জুনিয়র কনসালটেন্ট এবং বাকি ২ দিন রোগী দেখবেন মেডিকেল অফিসার।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন বলেন, উন্নত মানের স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
(বিএস/এসপি/জুন ১৩, ২০২৩)
