মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নে মান্দারবাড়ীয়া আওলিয়া ওয়ালওনামা জান্নাতুল বাকি কবরস্থান সংলগ্ন খালের উপর ৩২ ফুট দৈর্ঘ্য  কালভার্ট নির্মাণ বেজ  ঢালাই এর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে কালর্ভাট এর বেজ ঢালাই উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম সহ এলাকার বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মাণ প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা।

(বিএস/এসপি/জুন ১৬, ২০২৩)