বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখার বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার গ্রামীণ ব্যাংক নহাটা ও পলাশবাড়ীয়া মহম্মদপুর শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচীতে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।

রাহাতপুর ভূমিহীন মহিলা কেন্দ্র ২১-ম বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিহির কুমার সরকার এরিয়া ম্যানেজার। গ্রামীণ ব্যাংক নহাটা শাখা ব্যবস্থাপক গোবিন্দ লাল দাশ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র ব্যবস্থাপক ইজাজ আহম্মেদ সহ সকল সদস্যবৃন্দ।

অনুরূপভাবে গ্রামীণ ব্যাংক পলাশবাড়ীয়া মহম্মদপুর শাখার আয়োজনে ৩১-ম কেন্দ্রে সদস্যদের মধ্যে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংক পলাশবাড়ীয়া মহম্মদপুর শাখা ব্যবস্থাপক মো. রাসেল মোল্ল্যার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্র ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক মঈন কোরেশী সহ শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার গ্রামীণ ব্যাংক বনাগাতী, শত্রুজিৎপুর, সীমাখালী সিংড়া, আড়পাড়া, আমুড়িয়া, গঙ্গারামপুর, চতুরবাড়ীয়া সহ মোট ১০টি শাখায় এই বৃক্ষরোপণ কর্মসূচী শেষ হয়েছে।

(বিএস/এসপি/জুন ২০, ২০২৩)