মাগুরায় খাদ্য অধিকার বাস্তবায়নে মানববন্ধন সমাবেশ
মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় খাদ্য অধিকার বাস্তবায়নে মানববন্ধন ও সমাবেশ হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১০ টায় স্টেডিয়াম গেট চত্বরে খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি সাবিনা ইসলাম মেরি ও নাছিমা শীলা প্রমুখ।
সভায় বক্তব্যরা বলেন, পর্যাপ্ত খাদ্যেও অধিকার একটি মানবাধিকার। ২০০৪ সালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা কতৃক মানবাধিকার ভিত্তিক ঐচ্ছিক খাদ্য অধিকার নির্দেশিকা গৃহীত হয়। মানবাধিকার সর্বজনীন ঘোষণা এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অদিকারের আন্তর্জাতিক চুক্তিও খাদ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে বৈশ্বিকভাবে বিঘ্নিত সরবরাহ সংবস্থা, মুদ্রাস্ফীতি, শস্য, সার এবং জ্বালানির মূল্য বৃদ্ধিতে বাংলাদেশের ৫ কোটি ২৩ লাখ মানুষ মাঝারি ও চরম খাদ্য নিরাপত্তার সম্মুখিত। তাই সরকারকে এ সংকট মোকাবেলার কাজ করার জন্য জোর দাবী জানান বক্তারা। মানববন্ধন ও সমাবেশে সংগঠনের অর্ধশত সদস্য অংশ নেয়।
(এম/এসপি/জুন ২০, ২০২৩)
