মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক আসাদুজ্জামান বাচ্চু (৫৯) উপজেলা সদরের কানাই নগর গ্রামের বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি উপজেলা সদরের বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সিনিয়র বিজ্ঞান শিক্ষক পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে রাইস কুকার দিয়ে রান্না করার সময় বোর্ড পুড়ে যায়। বিদ্যুৎ এর মেইন সুইস বন্ধ করে পুড়ে যাওয়া বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃস্ট হন। এসময় তাঁর চিৎকারে পুত্র হামিম এসে পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(বিএস/এসপি/জুলাই ০৬, ২০২৩)
