মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলা আওয়ামীলীগের আয়োজনেবুধবার দুপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে শহরের নোমানী ময়দান হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামরুল তলা দলীয় কার্যালয় এর  সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে 

জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু,সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদনখান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সকলকে এক সাথে কাজ করতে হবে। আগামীনির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার পাশাপাশি দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে।

(বিএসআর/এএস/জুলাই ২০, ২০২৩)