মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় ৬শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শালিখা থানার এস আই শেখ আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার সকালে এসময় জেলার শালিখা উপজেলার পোড়াগাছি এলাকা হতে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বপন সাহা (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তার পিতা মৃতঃ নিত্যানন্দ সাহা, সে যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল সাহাপাডার গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে মাগুরা শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

(বিএস/এসপি/জুলাই ২৩, ২০২৩)