বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন র‍্যালি পোনা মাছ অবমুক্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশে’ এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার সকালে নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহের শুভ উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি বের হয়, এছাড়া পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম আজাদ, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম প্রমূখ।

সবশেষে প্রধান অতিথি ৩ জন সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মহম্মদপুর- মাগুরা।

(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২৩)