মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলায়  আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে   বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ একাধিক ভেইকেল মোটরসাইকেল নিয়ে  জেলা পুলিশের রায়োট কন্ট্রোল টিমের সদস্যরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত এই মহড়ায় নেতৃত্ব দেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার)।

এ সময় তিনি যে কোন প্রকার আইন-শৃঙ্খলা অবনতি প্রতিহত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে সকল পুলিশ সদস্যদেরকে সর্বদা সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করেন।

মহড়ায় উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/জুলাই ৩০, ২০২৩)