মহম্মদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিএনপি জামাতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গত রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে মিছিলটি মহম্মদপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এর সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান,
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কোরবান আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাগর , বীর মুক্তিযোদ্ধা জাফর সাদেক প্রমূখ।
এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন এলাকার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/জুলাই ৩১, ২০২৩)
