পলাশবাড়ীতে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
রবিউল ইসলাম, গাইবান্ধা : সবুজায়নের অঙ্গীকার নিয়ে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। ‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’ স্লোগানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতেও আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।
১ আগস্ট মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা চত্বরে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
এ সময় পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক সাজিদ রশিদ,উপ-ব্যবস্থাপক হাবিবুল্লা সাদ্দাম,মার্কেটিং ম্যানেজার নুর-ই শাহরিয়ারসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাজিদ রশিদ বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি যেটি চলমান থাকবে। এই সবুজায়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গাছের চারা রোপন করছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আইএফআইসি ব্যাংকের এই কার্যক্রম প্রশংসনীয়।
(আর/এসপি/আগস্ট ০১, ২০২৩)
